আটলান্টিকে নৌকা ডুবে ৩ উদ্ধারকর্মীর মৃত্যু
ফ্রান্সের পশ্চিম উপকূলে ঘূর্ণিঝড় মিগেলের কবলে পড়ে একটি উদ্ধার নৌকা উল্টে তিন উদ্ধারকর্মীর মৃত্যু হয়েছে।
ঝড়ের কবলে পড়া অন্য একটি নৌক উদ্ধারে সেটি উত্তাল সমুদ্রে যাত্রা করেছিল বলে জানায় বিবিসি।
ডুবে যাওয়া নৌকায় মোট সাতজন উদ্ধারকর্মী ছিলেন।
স্থানীয় সময় শুক্রবার নাগাদ ঘণ্টায় ১২৯ কিলোমিটার বাতাসের গতিতে ঘূর্ণিঝড় মিগেল ফ্রান্সের পশ্চিম উপকূলে আঘাত হানতে পারে।
ঘূর্ণিঝড়ের সতর্কতা হিসেবে উপকূলীয় এলাকায় মধ্যম মাত্রার সর্তকতা ‘অরেঞ্জ এলার্ট’ জারি করা হয়েছে।
ফ্রান্সে এই সময়ে সাধারণত ঘূর্ণিঝড় দেখা যায় না।
ফরাসী উপকূলের দিকে অগ্রসর হওয়ার আগে বৃহস্পতিবার রাতে মিগেল স্পেনের উত্তর-পশ্চিম উপকূলে তাণ্ডব চালিয়েছে। সেখানে মিগেল ঘণ্টায় ১৪৭ কিলোমিটার বাতাসের গতিতে আঘাত হানে।
