২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রী হচ্ছেন অমিত শাহ, বিজেপি সভাপতি হতে পারেন নাড্ডা

ভারতীয় জনতা পার্টির  (বিজেপি) সভাপতি অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হওয়ায় এখন দলের নতুন সভাপতি হতে পারেন নেতা জে পি নাড্ডা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2019, 01:26 AM

Updated : 08 Apr 2022, 04:15 PM

বিজেপি’র নাম প্রকাশে অনিচ্ছুক শীর্ষস্থানীয় নেতাদের কাছ থেকে জানা গেছে এমন তথ্যই।

মোদীর নতুন মন্ত্রিসভায় মন্ত্রণালয়ের দায়িত্ব এখনো বন্টন হয়নি। শোনা যাচ্ছে স্বরাষ্ট্র কিংবা অর্থমন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন অমিত শাহ।

তিনি মন্ত্রিসভায় ঢোকায় দলের দায়িত্ব কার হাতে যেতে পারে তা নিয়ে গত কয়েক দিনের জল্পনার মধ্যেই শোনা গেল নাড্ডার নাম।

‘দ্য টাইমস অবি ইন্ডিয়া’ জানিয়েছে, হিমাচল প্রদেশের ব্রা্মন বিজেপি নেতা জে পি না্ড্ডার ওপর দলের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আস্থা আচ্ছে। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘও নাড্ডার ওপর আস্থাশীল এবং তার সুখ্যাতিও আছে। প্রথম মোদী সরকারে তিনি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী।