২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে কুর্দিদের ওপর তুরস্কের কমান্ডো অভিযান

ইরাকের উত্তরাঞ্চলে পার্বত্য এলাকায় কুর্দি বিদ্রোহীদের ওপর গোলা ও বিমান হামলার পাশাপাশি কমান্ডো অভিযান শুরু করেছে তুরস্কের সামরিক বাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2019, 08:17 PM

Updated : 08 Apr 2022, 04:14 PM

মন্ত্রণালয়ের বিবৃতিতে মঙ্গলবার বলা হয়েছে, “সন্ত্রাসী নির্মূল করে তাদের আস্তানা গুঁড়িয়ে দিতে সোমবার বিকাল থেকে গোলা ও বিমান হামলা চলছে এবং কমান্ডো ব্রিগেডও সন্ধ্যা থেকে অভিযান শুরু করেছে।

বিবৃতিতে আরো বলা হয়, তুরস্কের দক্ষিণ-পূর্ব সীমান্তে ইরাকের হাকুর্ক অঞ্চলে এ অভিযান চলছে। ওই এলাকার সঙ্গে ইরানেরও সীমান্ত আছে।

কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) ঘাঁটি ইরাকের উত্তরাঞ্চলে, বিশেষত হাকুর্কের দক্ষিণে কান্দিল অঞ্চলে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ভিডিওতে পার্বত্য অঞ্চলে হেলিকপ্টার থেকে কমান্ডোদেরকে নামতে দেখা গেছে। তুরস্কের সেনাবাহিনী উত্তর ইরাকের পিকেকে আস্তানাগুলোতে প্রায়ই বিমান হামলা চালালেও স্থল অভিযান চালায় কমই।

পিকেকে ১৯৪৮ সালে তুরস্কের কুর্দি অধুষ্যিত দক্ষিণ-পূর্বাঞ্চলে বিদ্রোহী তৎপরতা শুরু করেছে। এরপর থেকে সংঘর্ষে নিহত হয়েছে ৪০ হাজারের বেশি মানুষ। আঙ্কারাসহ ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রও পিকেকে গোষ্ঠীকে সন্ত্রাসী গ্রুপ হিসাবে চিহ্নিত করেছে।