২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের টর্নেডোর তাণ্ডবে নিহত ৭

যুক্তরাষ্ট্রের মিডওয়েস্টে টর্নেডোয় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2019, 06:27 PM

Updated : 08 Apr 2022, 04:13 PM

বিবিসি জানায়, বৃহস্পতিবার মিসৌরির গোল্ডেন সিটিতে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বাকি দুটো মৃত্যুর ঘটনা ঘটেছে এ সপ্তাহের শুরুর দিকে। এর একটি ওকলাহোমায় এবং অন্যটি আইওয়ায়।

মিসৌরি রাজ্যের রাজধানী জেফারসন সিটিতেও টর্নেডোর প্রভাবে ভারি ও শিলা বৃষ্টিসহ ঝড়ো বাতাস বয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর এ অঞ্চলে মারাত্মক ঝড় হওয়ার পূর্বাভাস দিয়েছিল। শুক্রবার থেকে এ অঞ্চলে ১৭০ টির বেশি এবং শেষ ২৪ ঘণ্টায় ২৯ টি টর্নেডোর খবর জানানো হয়।

বুধবার রাতে প্রায় ৪৩ হাজার বাসিন্দার জেফারসন সিটিতে জরুরি সাইরেন বাজানো হয়। এর ২০ মিনিট পরই বয়ে যায় ঝড়।

এতে শহরটিতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও ভবন, গাছাপালা ভেঙে পড়েছে এবং বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। এলাকায় আকস্মিক বন্যা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার এবং শুক্রবার মিডওয়েস্টে আরো ঝড় হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।