পাচার থেকে উদ্ধার পাওয়া অর্ধশতাধিক সীল শাবক অবমুক্ত
চীনে পাচারকারীদের কাছ থেকে উদ্ধার পাওয়া অর্ধ শতাধিক সীল শাবককে বন্য পরিবেশে অবমুক্ত করা হয়েছে।
গত ১১ ফেব্রুয়ারি চীনের দালিয়ান নগরীর প্রত্যন্ত অঞ্চলের একটি খামার থেকে পুলিশ গাদাগদি করে রাখা ১শ’ টি সীল শাবককে উদ্ধার করে; অনাহারে যেগুলো মরতে বসেছিল।
উদ্ধারের পর সেগুলোকে লিয়াওনিং প্রদেশের বিভিন্ন মেরিন ইন্সটিটিউটে পাঠানো হয়। যদিও শত চেষ্টার পরও শেষ পর্যন্ত ৩৯টি সীল শাবক মারা গেছে।
বাকিগুলোকে শুশ্রূষার পর দুই মেয়াদে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।
প্রথম বার গত ১১ এপ্রিল ২৪টি সীল শাবক দালিয়ানের বিভিন্ন নদীতে ছাড়া হয়। ১০ মে বাকি ৩৭টি সীল শাবক অবমুক্ত করা হয়েছে। সবমিলে মোট ৬১ টি বাচ্চা সীল অবমুক্ত করা হল।
পাচারকারীরা বিদেশে পাচার করতে সীলের বাচ্চাগুলো বিভিন্ন নদী থেকে ধরে ওই খামারে লুকিয়ে রেখেছিল বলে জানায় পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অবমুক্ত করা সীল শাবকগুলোর অবস্থান নিশ্চিত হতে এবং গবেষণা কাজের জন্য সেগুলোর শরীরে জিপিএস লাগানো হয়েছে।
খেলা দেখাতে বা অতিথি আকর্ষণে বিভিন্ন রেস্তোরাঁয় অ্যাকুরিয়ামে সীল রাখা হয়।
বিলুপ্তি রোধে চীনে বন্যপ্রাণী সুরক্ষা তালিকায় সীল রয়েছে। দেশটির আইনে সীল ধরা অপরাধ এবং এজন্য সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডে বিধান আছে।
