২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফটো স্টোরি: দেশে দেশে ইফতার

সারা দিন রোজা, দিন শেষে ইফতার। বাংলাদেশের মুসলমানদের ইফতারের থালায় তেলে ভাজা মুখরোচক খাবার থাকবেই। অন্য দেশে ইফতারের আয়োজন কেমন হয়? ক্যামেরার চোখ দিয়ে বোঝার চেষ্টা করেছেন রয়টার্সের আলোকচিত্রীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2019, 01:18 AM

Updated : 08 Apr 2022, 04:10 PM

Image
জিলাপির প্যাঁচ দেখে চেনা চেনা লাগছে? না, এটা চকবাজারের শাহী জিলাপি নয়। ইরাকের নাজাফের এক মিষ্টির দোকানে ইফতারের জন্য ভাজা হচ্ছে জিলাপি। 
Image
হরেক রকম খেজুরের পসরা নিয়ে বসেছে সৌদি আরবের দাম্মামের এই দোকান। কেনার আগে খেজুর চেখে দেখারও সুযোগ আছে।
Image
ইফতারে পরিবারের মুখে তুলে দিতে হবে খাবার। যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনের সানায় সীমান্ত লাগোয়া এক বস্তিতে ত্রাণ হিসেবে পাওয়া খাদ্য সামগ্রী দিয়ে চুলায় রান্না চাপিয়েছেন এক নারী। 
Image
ঢাকায় যেমন বাকরখানি, আফগানদের কাছে তেমনি এই কুকি। রোজার প্রথম দিন মাটির চুলায় সেই বিস্কুট বানানো চলছে।
Image
ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালির দেনপাসারে জমে উঠেছে রোজার ইফতার বাজার।
Image
পাকিস্তানের পেশোয়ারের এক মসজিদে সাজিয়ে রাখা হয়েছে খাবার। রোজা ভাঙার আগে প্রার্থনায় হাত তুলেছেন এক বৃদ্ধ।
Image
পাকিস্তানের পেশোয়ার, ইফতারের আগে থালায় সাজিয়ে রাখা হচ্ছে খাবার।
Image
পেশোয়ারে শরবতের বাটিতে চুমুক দিয়ে রোজা ভাঙছেন একজন।
Image
রোজার প্রথম দিন সুদানের খার্তুমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে চলছিল বিক্ষোভ। ইফতারের সময় হয়ে আসায় রাস্তার পাশেই এ বারোয়ারি আয়োজন।  
Image
ইফতারের আয়োজনে রসালো জিলাপি বাদ যায় না বাগদাদেও।
Image
মটরশুটি আর উটপাখির মাংসের বিশেষ পদ রান্না হয়েছে রমজানের প্রথম দিনের ইফতারিতে। পাউরুটির সঙ্গে সেই খাবার পরিবেশন করা হচ্ছে করাচিতে।
Image
নাবলুসের দরিদ্র বাসিন্দাদের জন্য খাবার পাঠিয়েছে একটি সাহায্য সংস্থা।ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের মধ্যে বিতরণের জন্য তৈরি হচ্ছে ইফতার।
Image
ভারতের দিল্লি জামে মসজিদে ইফতারের আয়োজন। ফল আর শরবত দিয়ে রোজা ভাঙছেন মুসলমানরা। 
Image
করাচির একটি মসজিদে ইফতারের আগে সাজিয়ে রাখা হচ্ছে খাবারের থালা।
Image
দেখতে অনেকটা সিঙ্গারা-বেগুনির মত। নিজভূমে গৃহহারা সোমালি নাগরিক আব্দুল্লাহি শরিফ মোগাদিসুর একটি আশ্রয় শিবিরে ইফতারের জন্য তৈরি করছে এই খাবার।
Image
সানার সীমান্ত এলাকায় ইফতারের জন্য খাবার বানাচ্ছেন উদ্বাস্তু এই নারী। যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনের  তাইজ শহর থেকে পালিয়ে এসেছেন তিনি।