২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগুন ধরে যাওয়া রুশ ‍বিমানের জরুরি অবতরণ, নিহত ১৩

রাশিয়ার এরোফ্লোট এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে আগুন ধরে যাওয়ার পর বিমানটি মস্কো বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 May 2019, 12:16 AM

Updated : 08 Apr 2022, 04:09 PM

চিকিৎসা কর্মীরা রাশিয়ার তাস বার্তা সংস্থাকে রোববারের এ দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত এবং অন্যান্য যাত্রীদের নিখোঁজ হওয়ার কথা জানিয়েছে।

স্যোশাল মিডিয়ায় এক ভিডিওতে বিমানের যাত্রীদেরকে জরুরি বহির্গমণ পথ দিয়ে দৌড়ে বেরিয়ে আসতে দেখা গেছে।

অন্তত ৫ জন আহত হয়েছে এবং বিমানটিতে ৭৮ জন যাত্রী ছিল বলে খবর পাওয়া গেছে। কি থেকে বিমানে এমন বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে জরুরি অবতরণের মত পরিস্থিতি সৃষ্টি হল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিমানটিতে কতজন ক্রু ছিল তাও জানা যায়নি।

সুখোই সুপারজেট-১০০ মডেলের এ বিমানটির মস্কো থেকে উত্তরাঞ্চলীয় শহর মুরমাস্কে যাওয়ার কথা ছিল। কিন্তু উড্ডয়নের পরপরই আগুনের কারণে বিমানটি জরুরি অবতরণ করে।

ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানিয়েছে, বিমানটির লেজের অংশ পুরোটাই পুড়ে গেছে। মাটিতে নামার পর বিমান থেকে উড়তে দেখা গেছে ঘন কালো ধোঁয়া। উদ্ধারকর্মীদের একটি দল বিমানের বাকি অংশে জীবীতদের সন্ধান করছে।

বিমানটির ফ্লাইটরেডার২৪ ট্র্যাকিং সার্ভিস থেকে দেখা গেছে, এটি মস্কোর চারপাশে দুটি চক্কর দিয়েছে এবং প্রায় ৪৫ মিনিট পর অবতরণ করেছে।

বিমানের পাইলট নিরাপত্তা বিধি ভঙ্গ করেছেন কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রাশিয়া।