যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় নতি স্বীকার করবে না তুরস্ক
রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কাছে তুরস্ক নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকটায়।
ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ধ্বংসে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ডিফেন্স সিস্টেম কেনার চুক্তি করেছে তুরস্ক।
যাতে ঘোর আপত্তি জানিয়েছে ওয়াশিংটন। ওয়াশিংটন বলেছে, আকাশ সুরক্ষা ব্যবস্থা ক্রয় নেটোর সমরাস্ত্র ক্রয় নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তুরস্ক নেটোভুক্ত দেশ।
যদি আঙ্কারা রাশিয়ার সঙ্গে করা চুক্তি অনুযায়ী, এস-৪০০ ও লকহিড মার্টিন এফ-৩৫ জঙ্গিবিমান কেনে তবে যুক্তরাষ্ট্র দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপ করবে বলে হুমকি দিয়েছে ওয়াশিংটন।
রাশিয়ার এস-৪০০ ও লকহিড মার্টিন এফ-৩৫ জঙ্গিবিমান উৎপাদনের অংশীদার এবং সম্ভাব্য ক্রেতা তুরস্ক।
চুক্তি অনুযায়ী, উভয় দেশে একে অপরের বিরুদ্ধে ওই অস্ত্র ব্যবহার করবে না এবং তুরস্ক কখনো চুক্তি পরিত্যাগ করবে না।
আগামী জুলাইয়ে তুরস্কের অস্ত্রগুলো হাতে পাওয়ার কথা রয়েছে।
স্থানীয় একটি টেলিভিশনে তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াৎ ওকটায় বলেন, যুক্তরাষ্ট্র উদ্বেগ ‘একেবারেই অকারণ’।
রাশিয়া জুলাইয়ে পূর্বনির্ধারিত তারিখেই আকাশ সুরক্ষা ব্যবস্থা এস-৪০০ হস্তান্তর করবে বলেও জানান তিনি।
বলেন, “তুরস্ক যখন চুক্তি সই করেছে, তখন প্রতিশ্রুতি রক্ষা করা হবে। আমরা ওই চুক্তি সই করেছি এবং যে অনুযায়ী অর্থও পরিশোধ করা হয়েছে।”
যুক্তরাষ্ট্রও তুরস্ককে তাদের আকাশ সুরক্ষা ব্যবস্থা বিক্রির প্রস্তাব দিয়েছিল। তখন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন, আঙ্কারা প্রস্তাবটি বিবচেনা করে দেখছে।
