২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে সন্ত্রাসবাদী প্রচেষ্টা বানচাল, গ্রেপ্তার ৪

সন্ত্রাসবাদী একটি প্রচেষ্টা বানচালের দাবি করে চার সন্দেহভাজনকে আটক করার কথা জানিয়েছে ফ্রান্স। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2019, 02:42 PM

Updated : 08 Apr 2022, 04:07 PM

সোমবার ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের একটি ‍সূত্র এসব কথা জানিয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের। 

পুলিশের সূত্রটি জানিয়েছে, ‘সন্ত্রাসবাদী হামলার উদ্দেশ্য নিয়ে’ অস্ত্র সংগ্রহের চেষ্টা করছে এমন সন্দেহে ওই চার সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী খ্রিস্তোফ কাস্তেনার সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, “বড় ধরনের একটি হামলার পরিকল্পনা করা হয়েছিল, এমনটি বিশ্বাস করার পক্ষে যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে।”

প্রকাশিত প্রতিবেদনে এর বাইরে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।