২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোষা হরিণই কেড়ে নিল প্রাণ

এবার পোষা হরিণ কেড়ে নিল এক ব্যক্তির প্রাণ। হরিণের গুঁতায় অস্ট্রেলীয় ওই ব্যক্তির স্ত্রীও গুরুতর আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2019, 07:29 PM

Updated : 08 Apr 2022, 04:04 PM

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় নিজের খামার বাড়িতেই বুধবার সকালে ৪৭ বছরের ওই ব্যক্তি হরিণের আক্রমণের মুখে পড়েন।

ওয়ানগারাটার কাছের খামারটিতে হরিণকে খাবার দিতে গিয়েছিলেন তিনি। হঠাৎ করেই প্রাণীটি তাকে গুঁতা দিয়ে ফেলে দেয় এবং শিং দিয়ে ক্রামগত আঘাত করতে থাকে। স্বামীকে রক্ষা স্ত্রী এগিয়ে গেলে হরিণটি তাকেও আক্রমণ করে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে হরিণটিকে চেতনানাশক ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে।

আহত নারীকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রায় ছয় বছর ধরে তারা ওই হরিণটি পুষছে।

অস্ট্রেলিয়ায় হরিণের আক্রমণে মৃত্যুর ঘটনা খুবই বিরল। প্রাণীর হামলার মানুষের মৃত্যু নিয়ে করা সাম্প্রতিক কিছু জরিপে ২০০০ সাল থেকে ২০১৩ সালের মধ্যে হরিণের আক্রমণে দেশটিতে কোনো মানুষের মৃত্যু হয়নি।

পুরনো খবর:

পোষা পাখির আক্রমণেই মৃত্যু ফ্লোরিডাবাসীর