ব্রাজিলে ফেরিবোটের ধাক্কায় ভেঙ্গে পড়ল মোজু নদীর সেতু
ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রাজ্য পারায় একটি ফেরিবোটের ধাক্কায় একটি নদী সেতুর মাঝামাঝি অংশ ভেঙ্গে পড়েছে।
সেতুটির মাঝের ২০০ মিটার অংশ ভেঙ্গে পড়ে মোজু নদীতে ডুবে গেছে বলে জানিয়েছে বিবিসি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাহাজটি সেতুটির একটি পিলারে ধাক্কা খাওয়ার পর এ ঘটনা ঘটে, তখন সেতুতে থাকা দুটি ছোট গাড়ি নদীতে পড়ে যায়।
এ ঘটনায় কতোজন হতাহত হয়েছেন তা পরিষ্কার হয়নি। ডুবে যাওয়া গাড়ি ও এর যাত্রীদের খোঁজে ডুবুরিরা নদীটিতে তল্লাশি চালাচ্ছেন। ফেরিবোটটির পাঁচ ক্রু রক্ষা পেয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনার পর সেখানে জরুরি অবস্থা জারি করছেন রাজ্য গভর্নর এলদের বারবালো।
গণমাধ্যমকে তিনি বলেছেন, “নিখোঁদের খুজে বের করা ও তাদের পরিবারগুলোকে পূর্ণ সমর্থন দেওয়ার বিষয়েই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি আমরা।”
৮৬০ মিটার লম্বা ধসে পড়া ওই সেতুটির ফুটেজ টুইটারে পোস্ট করেছেন বারবালো।
আমাজন অঞ্চলের এই নদী সেতুটি ব্রাজিলের অন্যতম ব্যস্ত বন্দর বেলেমে যাওয়া পথে পড়ে।
এর আগে ২০১৪ সালে একই ধরনের ঘটনায় নিকটবর্তী আরেকটি সেতুর ৫০ মিটার অংশ ভেঙ্গে পড়েছিল।
