২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইথিওপিয়ার বিমান বিধ্বস্তে অ্যান্টি-স্টলিং সিস্টেমের ভূমিকা ছিল: স্বীকারোক্তি বোয়িংয়ের

ইথিওপিয়ায় গত মাসে বিধ্বস্ত বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজটি মাটিতে পড়ার আগে সেটির সামনের অংশ কয়েকবার নিচের দিকে (নোজডাইভ) নেমে এসেছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2019, 05:25 PM

Updated : 10 Oct 2022, 09:02 PM

পুরনো খবর:

ইথিওপিয়ায় বিমান দুর্ঘটনা: লেখক ও ২১ জাতিসংঘ কর্মী নিহত
ইথিওপিয়ায় বিমান দুর্ঘটনার পর প্রশ্নের মুখে বোয়িং

বোয়িংয়ের নির্ধারিত নির্দেশিকা (ম্যানুয়াল) মেনে ওই সময় পাইলটরা সেটি ঠিক করতে বারবার চেষ্টা করেছিলেন বলে প্রাথমিক তদন্তে বলা হয়েছে।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে আদ্দিস আবাবায় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইথিওপিয়ার পরিবহন মন্ত্রী দাগমাউইত মোজেস বলেন, “সর্বোচ্চ চেষ্টা করার পরও পাইলটরা উড়োজাহাজটি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন।”

যদিও ওই প্রতিবেদনে সুনির্দিষ্টভাবে ‘অ্যান্টি-স্টলিং সিস্টেম’ কে দায়ী করা হয়নি। তবে বলা হয়, পাইলটরা অত্যন্ত দক্ষ ছিলেন।

মোজেস বলেন, “বোয়িংয়ের পক্ষ থেকে দেওয়ার নির্দেশিকা সম্পূর্ণরূপে অনুসরণ করে তারা উড়োজাহাজটি চালাচ্ছিলেন।”

গত ১০ মার্চ ইথিওপিয়ান এয়ারলাইন্সের ইটি৩০২ উড়োজাহাজটি আদ্দিস আবাবা থেকে উড্ডয়নের মাত্র আট মিনিটের মাথায় বিধ্বস্ত হয় এবং ১৫৭ আরোহীর সবাই মারা যান।

তারমাত্র পাঁচ মাস আগে ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের একই মডেলের আরেকটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত হন।

স্বল্প সময়ের ব্যবধানে বোয়িংয়ের নতুন মডেলের দুইটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর স্বাভাবিকভাবেই সেগুলোর কারিগরি পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠে। 

এদিকে, যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মানকারী প্রতিষ্ঠান বোয়িং প্রথমবারের মতো ‘অ্যান্টি-স্টল সিস্টেম’ উড়োজাহাজ দুইটি বিধ্বস্ত হওয়ার পেছনে ভূমিকা রেখেছে বলে স্বীকার করে নিয়েছে।

বৃহস্পতিবার বোয়িংয়ের প্রধান নির্বাহী ডেনিস মুলেনবার্গ বলেন, যাত্রীদের আস্থা ফেরানোর জন্য সংস্থাটি সব ধরণের কাজ করবে।

তিনি স্বীকার করেন যে অ্যান্টি-স্টলিং সিস্টেমে ত্রুটি থাকার কারণে ইন্দোনেশিয়ায় লায়ন এয়ার এবং ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিমান দুটি বিধ্বস্ত হয়েছে।

অ্যান্টি-স্টলিং সফটওয়্যারের ত্রুটি সংশোধন এবং পাইলটদের জন্য নতুন নির্দেশিকা দেবার পর বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ সবচেয়ে নিরাপদ উড়োজাহাজ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।