চীনে কারখানায় বিস্ফোরণে নিহত ৭
চীনের জিয়াংসু প্রদেশে ধাতব গলানোর একটি প্ল্যান্টে বিস্ফোরণে সাত জনের মৃত্যু হয়েছে।
কুনশান নগরীতে তাইওয়ান ভিত্তিক প্রতিষ্ঠান কুনশান ওয়াফের টেকনলোজি কর্পোরেশন লিমিটেডের ধাতব গলানোর কারখানায় রোববার ওই বিস্ফোরণ হয়ে বলে জানায় স্থানীয় প্রশাসন।
চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরণে সাতজন নিহত এবং পাঁচ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।”
পরিবেশ দূষণের অভিযোগে গত বছর মে মাসে কারখানাটিকে জরিমানা করা হয়েছিল বলেও প্রশাসন থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়।
চীনে এ মাসে কারখানায় প্রাণঘাতী বিস্ফোরণের দ্বিতীয় ঘটনা এটি।
গত ২১ মার্চ একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ৭১ জন প্রাণ হারায়।
