২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শূকরের খোঁয়াড়ে ভয়ঙ্কর মৃত্যু

রাশিয়ায় খাবার দেওয়ার সময় শূকরের খোঁয়াড়ে পড়ে যাওয়া এক নারীকে প্রাণীগুলো ছিন্নবিচ্ছিন্ন করে ফেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2019, 03:50 PM

Updated : 08 Apr 2022, 03:48 PM

দেশটির মধ্যাঞ্চলের স্বায়ত্তশাসিত প্রদেশ উদমুরতিয়ার একটি গ্রামে বীভৎস এই ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, খোঁয়াড়ে খাবার দেওয়ার সময় ওই নারী কোনো কারণে অজ্ঞান হয়ে যায়, মৃগীরোগের কারণেও এটা হতে পারে। সকালে তার স্বামী খোঁয়াড়ের ভেতর ছিন্নবিচ্ছিন্ন মৃতদেহ উদ্ধার করে।

মৃতের স্বামী স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, শরীর খারাপ লাগায় তিনি আগেভাগেই ঘুমাতে চলে গিয়েছিলেন। ঘুম থেকে উঠে স্ত্রীকে দেখতে না পেয়ে তিনি খুঁজতে বের হন এবং শূকরের খোঁয়াড়ের ভেতর তার মৃতদেহ দেখতে পান।

এ ঘটনা পুলিশ তদন্ত করছে বলেও জানায় স্থানীয় সংবাদমাধ্যম।