২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে আধাসামরিক বাহিনীর ঘাঁটিতে ‘সন্ত্রাসী হামলা’, নিহত ১

দক্ষিণপূর্ব ইরানে আধাসামরিক বাহিনী বাসিজের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনায় অন্তত ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2019, 12:53 PM

Updated : 08 Apr 2022, 03:47 PM

শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ হামলার খবর দেয়, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

হামলার বিস্তারিত জানায়নি তারা। কারা এ হামলা করেছে তাও নিশ্চিত হওয়া যায়নি।

সিস্তান-বেলুচিস্তান প্রদেশের নিক শাহর শহরে হামলাটি হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। শহরটিতে দীর্ঘদিন ধরেই মাদক চোরাকারবারি ও সুন্নি জঙ্গিদের তৎপরতা বিদ্যমান।

আধাসামরিক বাসিজ বাহিনী ইরানের প্রভাবশালী রেভ্যুলেশনারি গার্ডের অংশ।

শনিবার সকালে ঘাঁটিতে পতাকা উত্তোলনের সময় ওই হামলার ঘটনা ঘটে বলে ইরানি বার্তা সংস্থা ফার্সের বরাত দিয়ে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

গত বছরের ডিসেম্বরে ইরানের একটি বন্দরনগরীর পুলিশ সদরদপ্তরে আত্মঘাতী গাড়িবোমা হামলায় দুইজন নিহত ও ৪২ জন আহত হয়েছিল।