২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোস্যাল মিডিয়ায় ব্রিটিশ রাজবধূদের হেনস্তা নিয়ে উদ্বেগ

সোস্যাল মিডিয়ায় ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন ও মেগান মার্কলকে নিয়ে আপত্তিকর মন্তব্য বাড়তে থাকায় উদ্বেগ জানিয়ে এসব কোম্পানির কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সোস্যাল মিডিয়া ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2019, 10:31 PM

Updated : 08 Apr 2022, 03:46 PM

প্রিন্স উইলিয়াম ও কেট এবং প্রিন্স হ্যারি ও মেগানের দপ্তরের তত্ত্বাবধানকারী কেনসিংটন প্যালেস কর্তৃপক্ষ এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য ইনস্টাগ্রাম ও টুইটার কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে বলে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

দুই রাজবধূকে উদ্দেশ্য করে ‘অশ্লীল’ ও বিদ্বেষপূর্ণ মন্তব্য নিয়ন্ত্রণে সহযোগিতা চাওয়া হয়েছে বলে একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সিএনএন।

তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, প্রায়ই এক রাজবধূর ভক্তদের আক্রমণের শিকার হন অপরজন।

“মন্তব্যের সংখ্যা, যার মধ্যে অশ্লীল ও বর্ণবাদী মন্তব্যও রয়েছে, এত বেশি হয় যে তাদের পক্ষে তা মোকাবেলা করা দুরূহ হয়ে পড়ে।”

অনেকে বুদ্ধিদ্বীপ্ত ও ইতিবাচক মন্তব্য করতে থাকলেও গুটিকয় ব্যক্তি তা খুব খারাপ জায়গায় নিয়ে যান বলে সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়।