২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংককে বিষাক্ত ধোঁয়াশা, ৪ শতাধিক স্কুল বন্ধ

থাইল্যান্ডে রাজধানী ব্যাংককে বিষাক্ত ধোঁয়াশার কারণে এ সপ্তাহে ৪শ’র বেশি স্কুল বন্ধ করে দিতে বাধ্য হয়েছে  কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2019, 12:42 AM

Updated : 08 Apr 2022, 03:47 PM

শিশুদেরকে বায়ু দূষণের ক্ষতি থেকে বঁচাতেই নেওয়া হয়েছে এ পদক্ষেপ। থাইল্যান্ডে এ মাত্রার বায়ুদূষণ নজিরবিহীন বলে জানিয়েছে বিবিসি।

যানবাহন থেকে নির্গত ধোঁয়া, নির্মাণকাজ, ফসলের নাড়া পোড়ানো এবং কল-কারখানা থেকে নির্গত বিষাক্ত পদার্থ- সবমিলেই তৈরি হয়েছে এ ধোঁয়াশা।

বায়ুদূষণ কমাতে কর্তৃপক্ষের নানা চেষ্টা এ পর্যন্ত ব্যর্থই হয়েছে। কর্তৃপক্ষ কৃত্রিম মেঘ দিয়ে বৃষ্টি নামানোর চেষ্টা করে, যানবাহন কমিয়ে এমনকী চীনা নববর্ষ উপলক্ষে লোকজনকে ধূপ জ্বালানো কিংবা বাজি না পোড়ানোর আহ্বান জানিয়েও তেমন কোনো ফল হয়নি।

বিশ্বের বায়ুর মানসূচক প্রজেক্ট (একিউআইসিএন) অনুযায়ী, ব্যাংককের বায়ুর মানসূচক (একিউআই) বর্তমানে প্রায় ১৭০ অর্থাৎ, অস্বাস্থ্যকর মাপকাঠির।