২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমধ্যসাগর পাড়িতে প্রতিদিন মরে ৬ জন: জাতিসংঘ

শরণার্থীদের ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ভিনদেশে যাওয়ার চেষ্টায় প্রতিদিন গড়ে ছয়জনের প্রাণহানি ঘটে। গত বছরের পরিসংখ্যানেই শরণার্থী মৃত্যুর এ চিত্র এক প্রতিবেদনে তুলে ধরেছে জাতিসংঘ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2019, 10:30 PM

Updated : 08 Apr 2022, 03:46 PM

যদিও ইতালির পক্ষ থেকে আগের এক প্রতিবেদনে গতবছর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে শরণার্থী মৃত্যুর সংখ্যা কম বলা হয়েছিল। কারণ হিসাবে শরণার্থীদের মধ্যে ইউরোপে প্রবেশ করতে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দেওয়ার প্রবণতা কম বলে জানানো হয়।

কিন্তু জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে লিবিয়া উপকূল থেকে ভূমধ্যসাগরে ভেসে পড়া প্রতি ১৪ জনের মধ্যে একজন মারা গেছে; ২০১৭ সালে যা প্রতি ৩৮ জনে একজন ছিল।

অনুসন্ধান কমে যাওয়া এবং উদ্ধার তৎপরতা চালানোর সক্ষমতা কম থাকার সঙ্গে সঙ্গে শরণার্থীদেরকে তীরে ভিড়তে দেওয়া না দেওয়া নিয়ে একেক দেশের একেকরকম আচরণই মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার কারণ বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।