২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে তুরস্কের সামরিক ক্যাম্পে ‘বিক্ষোভকারীদের হামলা’

ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের দোহুকের কাছে তুরস্কের একটি সামরিক ক্যাম্পে উত্তেজিত জনতা হামলা চালিয়ে ভাংচুর করেছে বলে খবর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2019, 09:03 PM

Updated : 08 Apr 2022, 03:45 PM

স্থানীয় বাসিন্দারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এলাকাটিতে তুরস্কের সম্প্রতিক বিমান হামলার প্রতিবাদে বিক্ষোভ চলার সময় হামলার ঘটনাটি ঘটে।

হামলাকারীরা ক্যাম্পটির গাড়িগুলোতে আগুন ধরিয়ে দেয় এবং সামরিক ট্যাঙ্কের ওপর উঠে বিক্ষোভ দেখায় বলে জানিয়েছেন তারা।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, শনিবার ভোররাতে দোহুকের কাছে বিমান হামলা ও গোলাবর্ষণ করে তুরস্কের সামরিক বাহিনী, এ হামলায় অন্তত দুজন বেসামরিক নিহত হন।