২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আল্পসে বিমান-হেলিকপ্টার সংঘর্ষে নিহত ৫

আল্পস পর্বতমালার ফ্রান্স-ইতালি সীমানার মাঝে একটি ছোট বিমানের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2019, 02:27 PM

Updated : 08 Apr 2022, 03:45 PM

উদ্ধারকর্মীরা পরে ঘটনাস্থল পৌঁছে আহত দুই জনকে কাছাকাছি হাসপাতালে নিয়ে যান বলে টুইটারে জানিয়েছে ইতালির মাউন্টেন রেসকিউ সার্ভিস (সিএনএসএএস)।

অস্তা উপত্যাকার লা ঠুইলার কাছে রুটর হিমবাহের উপরে এয়ারক্রাফট দুটোর এ সংঘর্ষ হয় বলে জানিয়েছে বিবিসি।

খবর পেয়েই চিকিৎসক ও ধাতু কাটার যন্ত্রসহ উদ্ধারকর্মীরা দুটো হেলিকপ্টার নিয়ে ঘটনাস্থলের দিকে উড়ে যান।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। বিমান ও হেলিকপ্টারে ক’জন আরোহী ছিল তাও নিশ্চিত হওয়া যায়নি।

অস্তার একটি হাসপাতাল ঘটনার পরপরই জরুরি সেবা কার্যক্রম চালু করে তিনটি অপারেশন থিয়েটার ও ছয়টি নিবিড় পর্যবেক্ষণ ইউনিটকে প্রস্তুত করা হয়, জানিয়েছে ইতালির পত্রিকা লা রিপাবলিকা।

উত্তরপশ্চিম ইতালির লা ঠুইলা স্কি-রিসর্টের জন্য পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়।