২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পের চিঠি পেয়ে ‘মহা সন্তুষ্ট’ কিম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে চিঠি পেয়ে ‘মহা সন্তুষ্ট’ উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। শুধু তাই নয়, দ্বিতীয় বৈঠকের আগে এ চিঠি পাওয়ায় ট্রাম্পের ইতিবাচক চিন্তাধারার ওপরও ‘বিশ্বাস জন্মেছে’ বলে মন্তব্য করেছেন কিম।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Jan 2019, 08:53 PM

Updated : 08 Apr 2022, 03:44 PM

উত্তর কোয়িার রাষ্ট্রীয় কেসিএনএ সংবাদ সংস্থা বৃহস্পতিবার এ খবর জানিয়েছে। গত সপ্তাহে ওয়াশিংটন সফরে যাওয়া উত্তর কোরিয়ার শীর্ষ কর্মকর্তা ট্রাম্পের এ চিঠি পৌঁছে দিয়েছেন কিমের কাছে।

ট্রাম্প-কিম দ্বিতীয় বৈঠক নিয়ে উত্তর কোরিয়ার ওই শীর্ষ কর্মকর্তার সঙ্গে মার্কিন কর্মকর্তাদের আলোচনার ফলাফল সম্পর্কে বিস্তারিত জানিয়ে এ চিঠিটি লেখা হয়।

হোয়াইট হাউজ জানিয়েছে, দুই নেতা ফেব্রুয়ারির শেষে  দ্বিতীয় বৈঠক করার পরিকল্পনা করছেন। এর আগে ট্রাম্পের সঙ্গে কিমের প্রথম বৈঠকটি হয়েছিল গতবছর ১২ জুনে।

ওই বৈঠকে কোরিয়া উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করতে চুক্তিবদ্ধ হয়েছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম। তবে এখন পর্যন্ত পারমাণবিক অস্ত্র নির্মূলে তেমন কোনো অগ্রগতি না হলেও দ্বিতীয় আরেকটি বৈঠকের জন্য জোর কূটনৈতিক তৎপরতা চলেছে।

সিঙ্গাপুরে বৈঠকের আগে কিম যা করেছিলেন এবারও তার সবই করেছেন। তিনি চীন সফর করেছেন। শীর্ষ সহযোগী কিম ইয়ং-চোলকেও বৈঠক নিয়ে আলোচনা করতে হোয়াইট হাউজে পাঠিয়েছেন কিম।

এরই পথ ধরে ট্রাম্প ‘দ্বিতীয় বৈঠক করার ইচ্ছা আর দৃঢ় প্রত্যয়’ জানিয়ে কিমকে চিঠি দেওয়ায় তিনি মহা সন্তুষ্টি প্রকাশ করে ট্রাম্পের সম্পর্কে উচ্চ প্রশংসাসূচক কথা বললেন।

কিম বলেন, “আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের ইতিবাচক চিন্তাধারার ওপর বিশ্বাস রাখব। আস্থা নিয়ে ধৈর্য্য ধরে অপেক্ষায় থাকব। একসঙ্গে ধাপে ধাপে দুই দেশ লক্ষ্যে পৌঁছবে।”

দ্বিতীয় বৈঠক কোথায় হবে তা ঘোষণা করা হয়নি। তবে পর্যবেক্ষকরা বলছেন, বৈঠকটি সম্ভবত হতে পারে ভিয়েতনামে।

পুরনো খবর:

যুক্তরাষ্ট্র সফরে উত্তর কোরিয়ার শীর্ষ কর্মকর্তা