২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বের ‘সবচেয়ে সুন্দর’ কুকুরের মৃত্যু

বিশ্বের সবচেয়ে সুন্দর কুকুর হিসেবে খ্যাত ‘বু দ্য ফমারেনিয়ান’ ১২ বছর বয়সে মারা গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2019, 11:20 PM

Updated : 08 Apr 2022, 03:43 PM

সঙ্গী বাডি নামের আরেকটি কুকুর ২০১৭ সালে মারা যাওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের এ তারকা কুকুরের হৃদযন্ত্রে সমস্যার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল বলে জানিয়েছেন কুকুরটির মালিক, খবর বিবিসির।

নিজের ফেইসবুক পেইজে তিনি লিখেছেন, “আমাদের মনে হয় বাডি আমাদের ছেড়ে যাওয়ার পর থেকে বু-র হৃদয় আক্ষরিক অর্থেই ভেঙে গিয়েছিল।”

ফেইসবুকে বু-য়ের এক কোটি ৬০ লাখ অনুসারি ছিল। টেলিভিশন অনুষ্ঠানেও বু-কে দেখা গিয়েছিল। এমনকি কুকুরটির নামে একটি বইও বের হয়েছে, নাম ‘বু-দ্য লাইফ অব দ্য ওয়াল্ড’স কিউটেস্ট ডগ’।  

২০১৭ সালের সেপ্টেম্বরে ১৪ বছর বয়সে বাডি মারা যায়। এর আগে বু ও বন্ধু বাডি ১১ বছর একসঙ্গে বসবাস করেছে।

যুক্তরাষ্ট্রের নাগরিক তার মালিক জানিয়েছেন, শনিবার ভোরে ঘুমের মধ্যেই মারা গেছে বু এবং এতে তারা মর্মাহত। 

এরপর থেকে বু আর কোনো যন্ত্রণা বা অস্বস্থি ভোগ করবে না ভেবে তারা সান্তনা পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।