২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মিক মোভেনি

হোয়াইট হাউসের ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ হিসেবে মিক মোভেনির নাম ঘোষণা করেছেন ট্রাম্প।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2018, 04:10 PM

Updated : 19 Aug 2022, 03:02 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ভোররাতে এক টুইটে ‘মেনেজমেন্ট অ্যান্ড বাজেট’ অফিসের পরিচালক মোভেনিকে অস্থায়ী চিফ অব স্টাফের দায়িত্ব দেওয়ার কথা জানান।

টুইটে ট্রাম্প বলেন, “হোয়াইট হাউজের ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ হিসেবে অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের পরিচালক মিক মোভেনির নাম ঘোষণা করতে পেরে আমি আনন্দিত। তিনি জেনারেল জন কেলির স্থালাভিষিক্ত হবেন, ‍যিনি আমাদের দেশের জন্য অসাধারণ কাজ করেছেন। প্রশাসনে থাকার সময় মিকও চমৎকার নৈপুণ্য দেখিয়েছেন।”

 

চলতি বছরের শেষে বর্তমান চিফ অব স্টাফ জন জন কেলি চাকরি ছেড়ে দেবেন। এক সপ্তাহ আগে ট্রাম্প নিজেই কেলির সরে যাওয়ার কথা জানিয়েছিলেন।

এক টুইটে মোভানি এই দায়িত্ব পাওয়াকে ‘অসাধারণ সম্মানের’ বলেছেন।

“আমি প্রেসিডেন্ট এবং তার পুরো দলের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। ২০১৯ সাল দারুণ হতে চলেছে।”

সাউথ ক্যারোলিনার সাবেক সিনেটর মোভানি কংগ্রেসসদস্য হিসেবে ওবামাকেয়ার ও আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইনের বিপক্ষে ভোট দিয়েছিলেন।

পুরনো খবর:

চলতি বছরের শেষে পদ ছাড়বেন কেলি: ট্রাম্প
‘পদত্যাগের পথে’ কেলি, বন্ধ ট্রাম্পের সঙ্গে কথাবার্তাও