২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিমের সঙ্গে দ্বিতীয় বৈঠক নতুন বছরের শুরুতেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের দ্বিতীয় বৈঠকটি ২০১৯ সালের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতেই হতে পারে বলে জানিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Dec 2018, 06:30 PM

Updated : 08 Apr 2022, 07:25 PM

এ বৈঠকের জন্য তিনটি স্থান তাদের বিবেচনাধীনে আছে। আর্জেন্টিনায় জি-২০ সম্মেলন থেকে ফিরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, কিমের সঙ্গে তার সম্পর্ক ভাল যাচ্ছে। কোনো একটি সময় তিনি কিমকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণও জানাতে পারেন বলে জানান।

ট্রাম্প এবং কিমের মধ্যে প্রথম নজিরবিহীন বৈঠকটি হয়েছিল সিঙ্গপুরে। এরপর থেকে দ্বিতীয় আরেকটি বৈঠকের জন্য দুপক্ষে আলোচনা চলে আসছে।

শনিবার ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের পর হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, এ দু’নেতার পাশাপাশি কিমও পারমাণবিক অস্ত্র মুক্ত কোরিয়া উপদ্বীপ দেখতে আগ্রহী।