ইস্তাম্বুলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সৈন্য নিহত
তুরস্কের ইস্তাম্বুল শহরের কেন্দ্রীয় এলাকায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সৈন্য নিহত ও অপর একজন আহত হয়েছেন।
সিএনএন তুর্কি ও স্থানীয় অন্যান্য গণমাধ্যম এ সংবাদ জানিয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।
রয়টার্স জানিয়েছে, গণমাধ্যমে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে ইস্তাম্বুলের শহরের এশীয় অংশের সানজাকতেপের একটি আবাসিক এলাকার মাঝে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে এবং ঘটনাস্থল থেকে ছড়িয়ে পড়া ধ্বংসস্তূপ রাস্তায় পড়ে আছে।
