২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাজিকিস্তানে ‘কারাগারে দাঙ্গায় নিহত ১৩’

তাজিকিস্তানের একটি কারাগারে নিরাপত্তা বাহিনী অন্তত ১৩ জন বন্দিকে হত্যা করেছে বলে খবর হয়েছে। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2018, 12:53 PM

Updated : 08 Apr 2022, 07:18 PM

বুধবার রাতে দেশটির খুজান্দ শহরের কারাগারে দাঙ্গার সময় এ ঘটনা ঘটেছে বলে নিরাপত্তা বাহিনীর তিনটি সূত্র বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে।

খুজান্দের স্থানীয় সরকারের সঙ্গে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তারা সেখানে দাঙ্গার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে, কিন্তু বিস্তারিত আর কিছু জানায়নি।