২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের টোল স্টেশনে নিয়ন্ত্রণ হারানো লরি, নিহত অন্তত ১৫

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি টোল স্টেশনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া নিউজ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2018, 03:05 PM

Updated : 08 Apr 2022, 07:16 PM

শনিবার গানসু প্রদেশের রাজধানী লানঝৌর একটি টোল স্টেশনে নিয়ন্ত্রণ হারানো একটি লরি সারি দিয়ে অপেক্ষারত অন্য গাড়িগুলোর ওপর উঠে পড়লে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

এ ঘটনায় আরও ৪৪ জন আহত হয়েছে ও ৩১টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

টোল স্টেশনের দিকে যাওয়ার পথে পাহাড় থেকে নামার সময় লরিটি নিয়ন্ত্রণ হারায়, কর্তৃপক্ষকে চালক এমনটাই জানিয়েছেন বলে খবর সিনহুয়ার।

এর আগে গত সপ্তাহে দক্ষিণ-পশ্চিম চীনের চংকিংয়ের একটি সেতু থেকে বাস নদীতে পড়লে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছিল।