২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিলামে স্টিফেন হকিং'র হুইলচেয়ার, গবেষণাপত্র

প্রয়াত খ্যাতিমান পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং এর হুইলচেয়ার এবং গবেষণাপত্র অনলাইনে নিলামে তুলেছে যুক্তরাজ্যের স্ক্রিস্টিজ নিলামঘর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2018, 08:16 PM

Updated : 08 Apr 2022, 07:15 PM

বুধবার থেকে শুরু হওয়া এ নিলামে ৯ দিন ধরে বিক্রি করা হবে হকিংয়ের মোট ২২ টি জিনিস। তার ব্যবহৃত হুইলচেয়ার এবং ১৯৬৩ সালের পিএইচডি থিসিসসহ তার বিভিন্ন মেডেল, পুরস্কার, বিজ্ঞান গবেষণাপত্র, আঙুলের ছাপ সহ তার লেখা সেরা বই ‘‌আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম’ও এ তালিকায় আছে।

হকিং এর পিএইচডি থিসিসের কপির দাম ধরা হয়েছে আনুমানিক ১ লাখ ৫০ হাজার পাউন্ড। আর তার ব্যবহুত হুইলচেয়ারটির দাম ধরা হয়েছে আনুমানিক ১৫ হাজার পাউন্ড। ৮ নভেম্বর পর্যন্ত চলবে এ নিলাম।

এ বছরে মার্চ মাসে ৭৬ বছর বয়সে মারা যান স্টিফেন হকিং। মহাশূণ্যের রহস্য, কৃষ্ণ গহ্বর ও সৃষ্টি রহস্যের সন্ধানের জন্য বিশ্বে পরিচিতি পান হকিং। কিন্তু জটিল রোগ মোটর নিউট্রনে আক্রান্ত হয়ে দীর্ঘ দিন হুইলচেয়ারে ছিলেন হকিং। সে অবস্থাতেই তিনি গবেষণা চালিয়ে গেছেন।

তার হুইলচেয়ার বিক্রির অর্থ স্টিফেন হকিং ফাউন্ডেশন এবং মোটর নিউট্রন রোগাক্রান্তদের চিকিৎসায় ব্যয় করা হবে বলে জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে।