২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিউনিসিয়ায় আত্মঘাতী হামলা, আহত ৯

তিউনিসিয়ার রাজধানী তিউনিসের কেন্দ্রস্থলে এক নারীর আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 Oct 2018, 09:26 PM

Updated : 08 Apr 2022, 07:14 PM

শহরের মাঝ বরাবর চলে যাওয়া হাবীব বউরগুইবা এভিনিউয়ে এ বিস্ফোরণে আহতদের ৮ জনই পুলিশ কর্মকর্তা।

মিউনিসিপাল থিয়েটারের কাছে এ ঘটনাকে সন্ত্রাসী তৎপরতা বলেই বর্ণনা করেছে মন্ত্রণালয়। এতে তাৎক্ষণিকভাবে কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। ছবিতে ঘটনাস্থলে জরুরি সেবা কর্মকর্তাদেরকে দেখা গেছে।

দেশটিতে পর্যটন শিল্পে উন্নতির লক্ষণ দেখা দেওয়ার সময়টিতেই এ হামলা হল। দুটো প্রাণঘাতী সন্ত্রাসী হামলার কারণে তিউনিসিয়ায় পর্যটকের সংখ্যা কমার তিনবছরেরও বেশি সময় পর পরিস্থিতি কেবল আবার ঠিক হতে শুরু করেছিল।

২০১৫ সালে তিউনিসিয়ায় প্রথম হামলা হয় বারদো জাদুঘরে। তাতে নিহত হয়েছিল ২২ জন। এর কয়েকমাস পরই জুনে আরেকটি রিসোর্টে হামলায় নিহত হয়েছিল ৩৮ জন।