মুক্তি পেলেন সিরিয়ায় অপহৃত জাপানি সাংবাদিক
প্রায় তিন বছর আগে সিরিয়ায় সশস্ত্র জঙ্গি গোষ্ঠীর হাতে অপহৃত জাপানি সাংবাদিক জুমপে ইয়াশিদা মুক্তি পেয়েছেন।
জাপানের মন্ত্রিপরিষদের মুখ্য সচিব ইয়াশিদে সুগা সাংবাদিকদের এ খবর জানিয়েছেন।
তিনি বলেন, তুরস্কের আন্টাকা শহরে তার (জুমপে) মতো দেখতে একজনকে পাওয়া গেছে। আমরা নিশ্চিত হয়েছি, তিনিই অপহৃত ফ্রিলান্স সাংবাদিক জুমপে ইয়াশিদা।
মঙ্গলবার ৭ টা ৪০ মিনিটের দিকে এ খবর আসে বলে জানান সুগা। পরবর্তীতে কাতার থেকেও এ খবরের সত্যতা মিলেছে।
সুগা বলেন, কোনো মুক্তিপণ ছাড়াই তিনি মুক্তি পেয়েছেন। তুরস্কের জাপানি দূতাবাসের কর্মকর্তারা তাকে নিয়ে আসতে গেছে।
অপহৃত সাংবাদিক জুমপে ইয়াশিদা ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ইসলামিক স্টেটের (আইএস) হাতে নিহত জাপানি সাংবাদিক কেনেজি গোতোর ঘনিষ্ঠ বন্ধু। গোতো হত্যার রহস্য উদঘাটনেই সিরিয়ায় পাড়ি জমিয়েছিলেন ইয়াশিদা ।
এর আগে ফ্রান্স ভিত্তিক সাংবাদিক সংগঠন রিপোর্টাস উইদাউট বর্ডারস (আরএসএফ) তাদের এক বিবৃতিতে বলেছিল, ইয়াশিদা গত জুলাই মাসে সিরিয়ায় যান। আল-কায়েদার শাখা সংগঠন আল-নুসরা ফ্রন্ট নিয়ন্ত্রিত এলাকায় তাকে অস্ত্রধারীরা অপরহণ করে নিয়ে যায় এবং মুক্তিপণ দাবি করে। এ পণ অনাদায়ে তাকে আরেকটি জঙ্গি সংগঠনের হাতে তুলে দেওয়ার কথা বলে জানিয়েছিল তারা।
সায়তামা প্রদেশে জন্ম নেয়া জুমপে ইয়াশিদা স্থানীয় পত্রিকায় সাংবাদিকতা করতেন।
