২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি বিমান বাহিনীর প্রশিক্ষণ জেট বিধ্বস্ত

প্রশিক্ষণ চলাকালে সৌদি আরবের রাজকীয় বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে সব ক্রু নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2018, 11:59 AM

Updated : 08 Apr 2022, 07:10 PM

সোমবার দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে প্রশিক্ষণ মিশনে থাকা বিমানটি বিধ্বস্ত হয়, সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাতে মঙ্গলবার জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ; খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বিধ্বস্ত বিমানটিতে কতোজন ক্রু ছিলেন, প্রকাশিত প্রতিবেদনে তা বলা হয়নি। তবে বিমানটি ব্রিটিশ নির্মিত এক ইঞ্জিন বিশিষ্ট অত্যাধুনিক প্রশিক্ষণ জেট বিমান বিএই সিস্টেম হক ছিল বলে জানা গেছে।

বিমান বিধ্বস্তের কারণ বের করতে তদন্ত শুরু করা হয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে।