২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাহরাইনে ভবন ধসে নিহত ৪

মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে একটি অ্যাপার্টমেন্ট ভবন ধসে পড়ে অন্তত চারজন নিহত ও ২০ জন আহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2018, 03:40 PM

Updated : 08 Apr 2022, 07:09 PM

বাহরাইনের রাজধানী মানামায় মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।

শহরের সালমানিয়া এলাকায় ওই ভবনটি ধসে পড়ে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ঘটনাস্থলেই তিনজনের মৃতদেহ পাওয়া যায়।

হাসপাতালে নিয়ে যাওয়ার পর একজনের মৃত্যু হয় বলে জানিয়েছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

দুইতলা ‘পুরনো ভবনটিতে’ বিদেশি শ্রমিকরা বাস করত বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। আহতদের মধ্যে কারও কারও অবস্থা গুরুতর বলে জানিয়েছে দেশটির পুলিশ।

ঘটনার পরপরই ফায়ারট্রাক ও অ্যাম্বুলেন্সসহ ৬০ দমকলকর্মী ঘটনাস্থলে ছুটে যায় বলেও জানিয়েছে তারা।