২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের ফিরিয়ে নিন: সু চি’কে জাপানের প্রধানমন্ত্রী

মিয়ানমারের নেত্রী অং সান সু চি কে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2018, 09:14 PM

Updated : 08 Apr 2022, 07:08 PM

মঙ্গলবার টোকিওয় জাপান ও দক্ষিণ-পূর্ব এশিয়ার পাঁচ দেশের এক সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

আবে বলেন, “এ মুসলিম শরণার্থীদের রাখাইনে ফিরিয়ে নিয়ে গেলে তাদের পুনর্বাসনে জাপান সরকার সব ধরনের সহযোগিতা করবে। আমরা আশা করব মিয়ানমার সরকার বিষয়টিকে গুরুত্ব দেবে।”

জবাবে অং সান সু চি বলেন, মিয়ানমার তাদেরকে গ্রহণ করতে প্রস্তুত। তবে রাখাইনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঝুঁকির মুখে পড়তে হচ্ছে।

সু চি আরো বলেন, “আমরা আমাদের বন্ধুদের কাছে কোন কিছুই গোপন করতে চাই না। স্বচ্ছতার ভিত্তিতে আমরা তদন্ত করছি। আমরা শান্তি, আইন ও মানবতার প্রতি আস্থাশীল। সব সময় আমাদের পাশে থাকার জন্য আমরা বন্ধু রাষ্ট্রদের কাছে কৃতজ্ঞ।”

ওদিকে, মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠায় সব ধরনের সহযোগিতা জাপান সরকার অব্যহত রাখবে বলে জানিয়েছেন আবে।

থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া ও মিয়ানমারকে নিয়ে টোকিওর মেকং-জাপান সম্মেলনে মিয়ানমারের সঙ্গে জাপান ৮০ হাজার কোটি ইয়েনের একটি বিনিয়োগ চুক্তিও স্বাক্ষর করেছে।