২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র পরিদর্শন করতে দেবে উ. কোরিয়া: পম্পেও

উত্তর কোরিয়া তাদের পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্রগুলোতে আন্তর্জাতিক অস্ত্র পরিদর্শকদের প্রবেশ করতে দিতে প্রস্তুত বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Oct 2018, 10:26 PM

Updated : 08 Apr 2022, 07:08 PM

রোববার সংক্ষিপ্ত সফরে পিয়ংইয়ং যান পম্পেও। সেখানে তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেন।

সিউলে এক সংবাদ সম্মেলনে পম্পেও বলেন, দুই পক্ষ যত দ্রুত সম্ভব কিছু কিছু বিষয়ে একমত হবে এবং আন্তর্জাতিক পরিদর্শকরা একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা ক্ষেত্র ও পুংগি-রি পরমাণু পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে পারবেন। তবে এজন্য অনেক পরিকল্পনা করতে হবে বলেও জানান তিনি।

গত মাসে কিম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয়বার সম্মেলনের প্রস্তাব দেন। অচিরেই দ্বিতীয় এ বৈঠক আয়োজনে পম্পেও এবং কিম রাজি হয়েছেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

গত জুনে সিঙ্গাপুরে ট্রাম্প-কিম ঐতিহাসিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে কোরীয় উপদ্বীপ পরমাণু অস্ত্রমুক্ত করতে রাজি হন কিম।