২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিম তীরে ফিলিস্তিনির ছুরিকাঘাতে ইসরায়েলি নিহত

অধিকৃত পশ্চিম তীরে একটি শপিং মলে এক ফিলিস্তিনি কিশোর ছুরিকাঘাতে এক ইসরায়েলিকে হত্যা পর অন্য একজন ওই কিশোরকে গুলি করে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Sep 2018, 06:18 PM

Updated : 08 Apr 2022, 07:01 PM

পশ্চিম তীরের গুশ ইজিঅনের ইহুদি সেটলারদের ব্লকে ওই মলের সামনে রোববার এ ঘটনা ঘটে।

শপিং মলের নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়া পুরো ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছুরিকাঘাতের পর হামলাকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিস্তল হাতে কয়েক ব্যক্তি তাকে ধাওয়া করে এবং গুলি করে।

ছুরিকাহত আরি ফল্ডকে (৪৫) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

গুলিবিদ্ধ কিশোরকে গ্রেপ্তার করেছে ইরায়েলি পুলিশ।