জাপানে শক্তিশালী টাইফুন জেবির আঘাত
সপ্তাহ দুয়েক পর ফের শক্তিশালী টাইফুন জেবির কবলে পড়েছে জাপান।
দেশটির পশ্চিমের প্রদেশগুলোতে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে আঘাত হেনেছে। বাতিল করা হয়েছে ৬০০ টি স্থানীয় ও আন্তজার্তিক বিমান ফ্লাইট। বন্ধ ছিল ট্রেন ও বাস চলাচল।
ওদিকে পাবলিক পরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় দেশটির স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
তবে ঝড়ের কবলে পড়ে কত আহত হয়েছেন তার খবর জানাতে পারেনি স্থানীয় পুলিশ।
জাপানের আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মঙ্গলবার সাংবাদিকদের বলেন, মঙ্গলবার দুপুরে শিকোকু এলাকায় আঘাত হানে। পরে তা ওসাকার দিকে অগ্রসর হয়।
২১৬ কি.মি বেগে বাতাস এই এলাকার উপর দিয়ে বয়ে চলছে।
দপ্তরটি আরো জানায়, ১৯৯৩ সালের পর এটি বড় ধরনের কোন ঘূর্ণিঝড় হতে চলেছে। সকাল ৭ টার দিকে কচি প্রদেশে আঘাতের পর ওই অঞ্চলের বিদ্যুৎ ও ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়।
বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে সবাইকে সতর্কভাবে চলতে বলা হয়েছে।
ওদিকে সকাল থেকে ওসাকা স্টেশন থেকে ছেড়ে আসা জাপানের সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন ট্রেন শিনকানসেন তাদের স্থগিত করে।
কর্মকর্তারা আরো বলেন, আমরা ইতোমধ্যে ফুকোওয়াকা, সাগা, ওতা, কাগুশিমা, টকুশিমা, ইমাগুচি ও হিরোশিমা প্রদেশে সর্তকর্তা অবস্থা জারি করেছি।
২০ হাজার পরিবারকে তাদের নিরাপদ আশ্রয়স্থলে যেতে বলেছে স্থানীয় সিটি কর্পারেশন।
রাস্তায় যানচলাচল অস্বাভাবিক ভাবে কমে গেছে। এই রিপোর্ট লেখা ব্যাপক বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে।
