চীনে বন্যায় ২ জনের মৃত্যু, পানিবন্দি লাখো মানুষ
ভারি বৃষ্টিপাতের কারণে চীনের গুয়াংডং প্রদেশে আকস্মিক বন্যা দেখা দেওয়ায় প্রায় সোয়া লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, পূর্বের প্রদেশ গুয়াংডংয়ের ২৭টি কাউন্টিতে গত দুইদিন ধরে ভারি বৃষ্টিপাতে প্রায় ১২ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
প্রায় ৪৫ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে।
বন্যার্তদের আশ্রয়ের জন্য প্রদেশ জুড়ে ১৮০০ আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।
বৃষ্টিপাত জনিত দুর্ঘটনায় এখন পর্যন্ত দুই জনের মৃত্যু এবং দুই জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
