২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোয় শিশু অপহরণকারী সন্দেহে পুড়িয়ে হত্যা

মেক্সিকোর মধ্যাঞ্চলের ছোট্ট একটি শহরে শিশু অপহরণকারী সন্দেহে স্থানীয়রা দুই ব্যক্তিকে থানা থেকে ছিনিয়ে নিয়ে জীবন্ত অবস্থায় শরীরে আগুন ধরি দেওয়া হয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 31 Aug 2018, 02:40 PM

Updated : 08 Apr 2022, 06:56 PM

পুয়েবলা রাজ্যের সান ভিসেন্তা বকুয়েরন শহরে এ ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার জানান স্থানীয় কর্তৃপক্ষ।

নিহত দুই ব্যক্তির বয়স ২১ ও ৫৩ বছর। পুলিশ তাদের থানায় আটকে রেখেছিল।

স্থানীয় সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, গত বুধবার দেড়শতাধিক উত্তেজিত জনতা থানায় প্রবেশ করে পুলিশ সেলের দরজা ভেঙ্গে ওই দুই ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে মারধর করে তাদের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

নিহতের স্বজনরা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ওই দুই ব্যক্তি কৃষি শ্রমিক। তারা কৃষি কাজের প্রয়োজনীয় পণ্য কিনতে শহরে এসেছিল।

স্টেট প্রসিকিউটরের কার্যালয় থেকেও নিহত দুই ব্যক্তির বিরুদ্ধে উঠা অপরাধের অভিযোগ খারিজ করে দিয়ে এ ঘটনা নরহত্যা বিবেচনা করে তদন্তের নির্দেশ দিয়েছে।

মেক্সিকোতে বাড়তে থাকা অপরাধ  এবং অকার্যকর পুলিশি ব্যবস্থার কারণে জনগণের মধ্যে হতাশা বাড়ছে।

যে কারণে সেখানে জনরোষে হত্যার মত ভয়াবহ ঘটনা বেড়ে গেছে।