২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানে হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ৯

তাইওয়ানের একটি হাসপাতালে আগুন লেগে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ১৬ জন। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2018, 10:34 AM

Updated : 19 Aug 2022, 02:28 PM

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার ভোরের দিকে নিউ তাইপে শহরের ওয়েইফু হাসপাতালের সপ্তম তলার একটি ওয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। 

কীভাবে ওই হাসপাতালে আগুন লাগলো, সে বিষয়ে কর্তৃপক্ষ স্পষ্ট কিছু না বললেও স্থানীয় পত্রিকাগুলো স্বয়ংক্রিয় একটি বেডের সঙ্গে থাকা বৈদ্যুতিক সংযোগে গোলাযোগের কথা বলেছে। 

বিবিসি জানিয়েছে, ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগার পরপরই ওই হাসপাতাল থেকে ৩৩ জন রোগী এবং তিনজন কর্মীকে সরিয়ে নেওয়া হয়।

তাইওয়ানের রাষ্ট্রীয় গণমাধ্যম সিএনএ জানিয়েছে, ওই ওয়ার্ডে ‘ধোঁয়া বের করে দেওয়ার উপকরণ’ ছিল না বলে পুলিশ দেখতে পেয়েছে।

বিবিসির তাইপে প্রতিনিধি সিন্ডি সুই বলছেন, তাইওয়ানে অগ্নিপ্রতিরোধ ব্যবস্থা নিয়ে তেমন কড়াকড়ি না থাকায় প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

২০১২ সালে এ ধরনের আরেকটি ঘটনায় ১২ রোগী নিহত এবং ৬০ জন আহত হয়েছিলেন।