মেক্সিকোর সীমান্ত শহরে ১১ জনকে হত্যা
যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী মেক্সিকোর একটি শহর থেকে একদিনে ১১টি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের সবাইকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সীমান্ত শহর সিউদাদ করেজ থেকে শুক্রবার ওই মৃতদেহগুলো উদ্ধার করা হয়। যার আটটি পুরুষ এবং তিনজন নারী।
দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ অবরাডোর পরদিন শহরটি সফরে যাওয়ার কথা।
মেক্সিকোর যেসব শহরে দীর্ঘদিন ধরে অপরাধ জনিত সহিংসতা চলছে সিউদাদ করেজ তার অন্যতম।
যদিও গত কয়েক বছরে শহরটিতে অপরাধের মাত্রা কিছুটা হ্রাস পেয়েছিল। কিন্তু মাদক পাচার ও সংঘবদ্ধ অপরাধী চক্রের কারণে শহরটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
গত জুলাইয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর দুর্নীতি নির্মূলের প্রতিজ্ঞা করেছেন আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ। তিনি দেশজুড়ে চলমান সহিংসতা নিয়ন্ত্রণের প্রতিশ্রুতিও দিয়েছেন, গত কয়েক বছরে হাজারের বেশি মানুষ যার শিকার হয়েছে।
