২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১৮

রাশিয়ার ক্রাসনয়ারস্ক অঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১৮ আরোহীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2018, 01:07 PM

Updated : 08 Apr 2022, 06:48 PM

দেশটির জরুরি মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় সকাল ১০:২০ মিনিটে (জিএমটি ০৩:২০) ইগারকা শহর থেকে ১১২ মাইল দূরে এমআই-৮ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

এ বিষয়ে মন্ত্রণালয় থেকে আর কোনো তথ্য দেওয়া হয়নি।

তবে স্থানীয় সংবাদমাধ্যমে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে হেলিকপ্টাটিতে থাকা তিন ক্রু ও ১৫ যাত্রীর সবাই মারা গেছে বলে জানিয়েছে।

দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানায় বিবিসি।