২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনা স্ত্রীকে ‘জাপানি’ বললেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট চীন সফরে গিয়ে অদ্ভুত এক কাণ্ড করেছেন। নিজের চীনা স্ত্রীকে ভুলে জাপানিজ বলে ফেলেছেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2018, 10:18 PM

Updated : 08 Apr 2022, 06:47 PM

ব্রেক্সিট পরবর্তী যুক্তরাজ্য-চীন বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনার জন্য বেইজিং সফরে যান হান্ট।

সেখানে চীনা পররাষ্ট্রমন্ত্রী ও  কর্মকর্তাদের সঙ্গে মুখোমুখি বৈঠকে তাদের খুশি করতেই হয়ত হান্ট তার স্ত্রী চীনা বংশোদ্ভুত, এটি বলতে চেয়েছিলেন। কিন্তু ভুলে স্ত্রীকে চীনা না বলে ‘জাপানিজ’ বলে বসেন তিনি।

যদিও সঙ্গে সঙ্গে নিজের ভুল ঠিক করে নিয়ে হান্ট বলেন, “আমি ভয়ঙ্কর ভুল করেছি।” কিন্তু ততক্ষণে টেবিলে হাসির রোল উঠে গেছে।

“আমার স্ত্রী চীনের নাগরিক এবং আমার সন্তানরা অর্ধেক চীনা। চীনা শহর জিয়ানে আমাদের মাতা-পিতামহরা বসবাস করেন এবং চীনের সঙ্গে আমাদের গভীর পারিবারিক যোগাযোগ আছে।”

হান্টের স্ত্রী লুচিয়া গুওর জন্ম চীনের উত্তরাঞ্চলের প্রাচীন জিয়ান শহরে।

২০০৮ সালে ওয়ারিক ইউনিভার্সিটিতে কাজ করার সময় তাদের পরিচয় হয়। পরের বছর তারা বিয়ে করেন। তাদের তিনটি সন্তান রয়েছে।