এবার টাইফুনের কবলে জাপান
ভূমিকম্প, অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যা ও দাবদাহে তিন শতাধিক মানুষের প্রাণহানির পর এবার শক্তিশালী টাইফুনের কবলে জাপান। বাতিল করা হয়ছে চারশ’র বেশি বিমান ফ্লাইট।
পুরো দেশ জুড় সতর্কতা জারি করা হয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘন্টায় ১৮০ কিলোমিটার টাইফুনটি শনিবার রাতে বা রবিবার প্রথম প্রহরে উপকুলে আঘাত হানতে পারে।
এটি বর্তমানে টোকিও’র ১০০ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।
তবে এরই মধ্যে বাতাসের গতিবেগ লক্ষ্য করা গেছে। আকাশে মেঘের ঘনঘটাও দেখা গেছে। রাস্তায় গাড়ি চলাচল কমে এসেছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, এই শক্তিশালী ঝড়ের প্রভাবে প্রবল বর্ষণ এবং ভূমিধসসহ নানা প্রাকৃতিক দুর্যোগ হতে পারে। একইসাথে তীব্র গতিবেগের বাতাস জানমালের ক্ষয়ক্ষতি ঘটাতে পারে।
স্থানীয় সরকার ঝড়টি মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি নিয়েছে। জরুরি কাজ ব্যতীত সবাইকে নিরাপদ স্থানে অবস্থান করার কথা বলা হয়েছে।
গত মাসে ওসাকায় ৬.১ ভূমিকম্পে ৫ জন, জুলাইতে বন্যায় ২২৪ জন ও গত দু সপ্তাহে দাবদাহে অন্তত ৮৩ জন মারা গেছেন বলে সরকার থেকে বলা হচ্ছে।
