শতকের দীর্ঘস্থায়ী ‘ব্লাড মুনে’ মুগ্ধতা
আকাশপানে তাকিয়ে একুশ শতকের সবচেয়ে দীর্ঘস্থায়ী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ‘ব্লাড মুন’ উপভোগ করেছে বিশ্বের কোটি কোটি মানুষ।
মেঘের কারণে কিছু কিছু এলাকায় না দেখা গেলেও ১০৩ মিনিট স্থায়ী এ পূর্ণগ্রাস মুগ্ধতা ছড়িয়েছে ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, অস্ট্রেলিয়া, এশিয়া ও দক্ষিণ আমেরিকার অধিকাংশ অঞ্চলে।
যুক্তরাজ্যসহ পশ্চিম ইউরোপের অনেক এলাকায় গ্রহণ শুরুর সময় থেকেই পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহটি গাঢ় লাল ছায়ায় ঢাকা পড়তে থাকে বলে জানিয়েছে বিবিসি। কোথাও কোথাও এটি ধারণ করে রক্তাভ বাদামী বর্ণ।
পূর্ণগ্রাস গ্রহণের আগে গ্রিসের পোসাইডন মন্দিরের পেছনে পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ। ছবি রয়টার্স
কায়রোর আকাশে গ্রহণের শুরু। ছবি রয়টার্স
এর আগে ২০০০ সালের ১৬ জুলাই ১০৬ মিনিট স্থায়ী চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল। ২০২৮ সালে ৩১ ডিসেম্বর পরবর্তী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের দেখা মিললেও সেটা এবারের মত দীর্ঘ হবে না।
এবারের চেয়ে দীর্ঘক্ষণ গ্রহণের জন্য অপেক্ষা করতে হবে ২১২৩ সাল পর্যন্ত।
আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদের পেছনে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ছবি রয়টার্স
লেবাননের রাজধানীতে শহীদ স্মৃতিস্তম্ভের ওপরে ‘ব্লাড মুন’। ছবি রয়টার্স
“পূর্ণগ্রাস গ্রহণ যতখানি দীর্ঘ হতে পারে এবারেরটি আসলে সেরকমই। মঙ্গলের কাছাকাছি অবস্থানে আসার সময়ই কেবল এটি ঘটল তা নয়, ঘটল গ্রহদের মিছিলের সময়েই,” বলেছেন ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের জ্যোতিপদার্থবিদ অধ্যাপক টিম ও’ব্রায়েন।
জার্মানির মিউনিখে চন্দ্রগ্রহণের আকাশ। ছবি রয়টার্স
সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালার ওপর ‘ব্লাড মুন’। ছবি রয়টার্স
