২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আপনি যুদ্ধ শুরু করলে আমরা এর ইতি টানব: ট্রাম্পকে ইরানি কমান্ডার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ড বাহিনীর প্রভাবশালী এক কমান্ডার। বলেছেন, “আপনি যদি যুদ্ধ শুরু করেন, তবে আমরা এর ইতি টানব। এ যুদ্ধ আপনার সব অর্জন ধ্বংস করে দেবে।”

রয়টার্স

>>

রয়টার্স

Published : 27 Jul 2018, 11:37 PM

Updated : 08 Apr 2022, 06:46 PM

দুই দেশের উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যে সর্বশেষ ট্রাম্পকে এ কড়া হঁশিয়ারি দিলেন ইরানের বিপ্লবী গার্ডসের কুদস বাহিনীর প্রধান মেজর-জেনারেল কাসেম সোলাইমানি।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানায়, সোলাইমানি বলেছেন, “একজন সেনা হিসাবে আপনার হুমকির জবাব দেওয়ার দায়িত্ব আমার... আপনি হুমকির ভাষা ব্যবহার করতে চাইলে আমার সঙ্গে কথা বলুন, প্রেসিডেন্টের (হাসান রুহানি) সঙ্গে বলবেন না। আপনার বক্তব্যের জবাব দেওয়া আমাদের প্রেসিডেন্টের মর্যাদার সঙ্গে খাপ খায় না।”

একথা বলে সোলাইমানি আসলে যুক্তরাষ্ট্রকে এ বার্তা দিয়েই সতর্ক করতে চাইছেন যে, হয় ইরানের বিরুদ্ধে যুদ্ধের হুমকি বন্ধ করুন, নতুবা ইরানের জবাবের ঝুঁকি নিন।

তিনি বলেন, আমরা আপনাদের কাছেই, এত কাছে যে আপনি কল্পনাও করতে পারবেন না... আসুন। আমরা প্রস্তুত... আপনি যুদ্ধ শুরু করলে আমরা এর ইতি টানব। আপনি জানেন, এ যুদ্ধে আপনার যা কিছু আছে তার সবই ধ্বংস হবে।”