২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ.কোরিয়ার সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত,নিহত ৫

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Jul 2018, 05:55 PM

Updated : 08 Apr 2022, 06:43 PM

দক্ষিণপূর্বের নগরী পোহাংয়ে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সেনাঘাঁটিতে মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।

মেরিন কোরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়,রানওয়ে থেকে ৩৩ ফুট উপরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়।

ছয় আরোহীর পাঁচজনই ঘটনাস্থলে মারা যান।গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।