২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার, লাওসের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

মিয়ানমার ও লাওসের নাগরিকদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। দেশ দু’টি যুক্তরাষ্ট্র থেকে নিজেদের নাগরিকদের ফিরিয়ে নিতে রাজি না হওয়ায় তাদের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Jul 2018, 08:31 PM

Updated : 08 Apr 2022, 06:41 PM

যুক্তরাষ্ট্র  দেশ দু’টির অবৈধ অভিবাসীদেরকে বরাবরই ফেরত পাঠানোর আহ্বান জানিয়ে আসলেও মিয়ানমার ও লাওস তাদেরকে নিতে গড়িমসি করছে। নিজ নাগরিকদের ফেরত না নেওয়া পর্যন্ত দুই দেশের ওপর এ ভিসা নিষেধাজ্ঞা বহাল থাকবে।

‘দুই দেশের সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের পর’ যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ভিসা নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি।

এ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমার ও লাওসের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিশেষ ভিসাও দেওয়া হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মিয়ানমারের এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা। ওদিকে, লাওসে জননিরাপত্তা মন্ত্রণালয় ও অন্যান্য সরকারি কর্মকর্তারা এ নিষেধাজ্ঞার কবলে পড়েছেন।

গত বছর ক্যাম্বোডিয়া, ইরিত্রিয়া, গিনি ও সিয়েরা লিওনের ওপর যুক্তরাষ্ট্র একই ধরনের ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে ।