২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়া নিরস্ত্রীকরণে প্রতিশ্রুতিবদ্ধ: পম্পেও

উত্তর কোরিয়া পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শেষ করার প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করেছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2018, 10:38 PM

Updated : 08 Apr 2022, 06:39 PM

ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন পরীক্ষার একটি স্থাপনাও উত্তর কোরিয়া ধ্বংস করার ইচ্ছা প্রকাশ করেছে বলে জানান পম্পেও। টোকিওয় জাপান ও দক্ষিণ কোরিয়ার মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর রোববার একথা বলেন তিনি।

ওই মন্ত্রীদের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে পম্পেও পিয়ংইয়ং সফরকালে উত্তর কোরিয়ার সঙ্গে তার আলোচনা খুবই ফলপ্রসু এবং আস্থাশীল হয়েছে বলে জানান।

তবে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও মম্পেও জানিয়ে দিয়েছেন।

তিনি বলেন, “আলোচনার অগ্রগতিতে আমরা উৎসাহ বোধ করছি। কিন্তু এই অগ্রগতিই দেশটির ওপর নিষেধাজ্ঞা শিথিলের একমাত্র চাবিকাঠি নয়। সামনে আরো বেশি কঠিন এবং চ্যালেঞ্জিং দিন আসছে।”

পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে যুক্তরাষ্ট্র ‘গুণ্ডাদের মতো’ কৌশল ব্যবহার করে চাপ প্রয়োগ করছে বলে উত্তর কোরিয়া যে অভিযোগ করেছে তাকে অতটা গুরুত্বের সঙ্গে নেননি পম্পেও।

তিনি বলেন, উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণ সম্পন্ন হতে হবে এবং যাচাইযোগ্য হতে হবে সেটি পিয়ংইয়ং বুঝতে পেরেছে।