২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার দক্ষিণাঞ্চলে বাস্তুচ্যুতের সংখ্যা ৩২০,০০০ ছাড়িয়েছে

সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় দু’সপ্তাহ আগে সামরিক হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত বাস্তুচ্যুত হওয়া মানুষের সংখ্যা ৩২০, ০০০ ছাড়িয়েছে এবং আরো ৭৫০,০০০ মানুষ গুলিবিনিময়ের মধ্যে পড়ার ঝুঁকিতে আছে বলে সতর্ক করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2018, 10:42 PM

Updated : 08 Apr 2022, 06:39 PM

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, দেরা প্রদেশে বেসামরিক মানুষ এবং মানবিক ত্রাণকর্মীদের কল্যাণের বিষয়টি নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন।

তিনি বলেন, “মোট ৭ লাখ ৫০ হাজার জীবন ঝুঁকির মুখে আছে। ৩ লাখ ২০ হাজার মানুষ এখন বাস্তুচ্যুত। তাদের বেশিরভাগই মানবেতর এবং অনিরাপদ অবস্থার মধ্যে বাস করছে। জর্ডানের সঙ্গেকার নাসিব/জাবের সীমান্ত পারাপার এলাকায় শিবির করে আশ্রয় নিয়েছে প্রায় ৬০ হাজারের মত মানুষ।

বাস্তুচ্যুত মানুষদের মধ্যে বেশকিছু সংখ্যক নারী ও শিশু রয়েছে। সেইসঙ্গে বয়স্ক, আহত এবং অসুস্থ মানুষও রয়েছে। ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নাজুক হওয়ার কারণে মানবিক সাহায্য সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে।

সংঘর্ষের কারণে দেরার বাসিন্দারা প্রতিবেশী জর্ডানে আশ্রয় প্রার্থনা করতে বাধ্য হয়েছে বলে জানান গ্র্যান্ডি।