লন্ডনে সঙ্গীত উৎসবে ছুরি হামলা
পূর্ব লন্ডনে একটি সঙ্গীত উৎসবে চার ব্যক্তি ছুরিকাঘাতের শিকার হয়েছেন।
হেইনট ফরেস্ট কাউন্ট্রি পার্কে শনিবার ‘গ্যারেজ ন্যাশনাল ফেস্টিভ্যালে’ এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।
ছুরিকাহত দুইজনকে হেলিকপ্টারে করে হাসপতালে নিয়ে যাওয়া হয়েছে।
তাদের মধ্যে ২৬ বছরের এক যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় পুলিশ। অন্য জনের বয়স ২২ বছর। তার আঘাত গুরুতর হলেও প্রাণ হারানোর আশঙ্কা নেই।
বাকি দুইজনের আঘাত অতটা গুরুতর নয়। তাদের একজনকে ইস্ট লন্ডন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্য জন্য পুলিশ আসার আগেই ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে তদন্ত শুরু হয়েছে।
অনুষ্ঠানে শতাধিক গ্যারেজ, হাউজ ও আরএনবি শিল্পীদের গান গাওয়ার কথা। অনুষ্ঠানে প্রায় ১৫ হাজার দর্শক ছিলেন।
